মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী : জাইমা রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী : জাইমা রহমান
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী : জাইমা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, দীর্ঘ ৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকশিত করতে কাজ করছে ‘সুরভী’।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুস্থ অসহায় ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য তার নানি সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সুরভী ফাউন্ডেশনের কিছু ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা বলেন তিনি।

পোস্টে জাইমা রহমান লিখেছেন, আমার নানু সৈয়দা ইকবাল মান্দ বানু নিজের বাড়ির আঙিনা থেকেই সুরভীর যাত্রা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই- তরুণদের জীবনে অর্থবহ ও স্থায়ী পরিবর্তন আনা।

তিনি লেখেন, দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকশিত করতে কাজ করছে ‘সুরভী’- যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

‘শিক্ষাই একটি সমাজের মেরুদণ্ড। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠলে মানুষ যেকোনো কিছুই করতে পারে’- নানু আমাকে সবসময় এ কথাই শিখিয়েছেন। আর সুরভীর লক্ষ্য ও কাজের মধ্যেও তার সেই বিশ্বাসের প্রতিচ্ছবি আজ সুস্পষ্ট।

তিনি আরও লিখেন, ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে। ‘সুরভীর’ সঙ্গে খেলাধুলায় অংশ নিতে, ভাষা চর্চা করতে ও শিল্প-সংগীতের ক্লাসে আবারও যোগ দিতে আমি শিগগিরই ফিরে আসতে চাই। প্লিজ ওয়াচ দি স্পেস…

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১১   ১২ বার পঠিত