বঙ্গভবন ও ভারতের সঙ্গে মিলে সাইবার হামলা শুরু করেছে বিএনপি: পরওয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গভবন ও ভারতের সঙ্গে মিলে সাইবার হামলা শুরু করেছে বিএনপি: পরওয়ার
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



বঙ্গভবন ও ভারতের সঙ্গে মিলে সাইবার হামলা শুরু করেছে বিএনপি: পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা নষ্ট করতে বিএনপি বঙ্গভবন ও ভারতের সঙ্গে ‘প্যাকেজ প্রোগ্রাম’-এর মাধ্যমে সাইবার অ্যাটাক (হামলা) শুরু করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাকস্ট্যান্ড মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কঠোর সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জামায়াতের নেতৃত্ব, সংগঠনের মর্যাদা ও ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে বিএনপি এখন সাইবার আক্রমণ শুরু করেছে। তারা জামায়াতের আমিরের বক্তব্য বিকৃত করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাদের আমির জীবনে কোনো দিন যেসব কথা বলেননি, তারা প্রযুক্তির মাধ্যমে সাইবার অ্যাটাক করে সেসব মিথ্যা ছড়াচ্ছে।’

বিএনপির ঘোষিত ‘ভিসা কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’-কে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘ভুয়া বলারও একটা লিমিট আছে। দেশে মানুষ আছে ১৮ কোটি, অথচ তারা নাকি ৫০ কোটি কার্ড দেবেন। ভুলে গেলে চলবে না, এর আগে আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন। সেই ভাতার রেজাল্ট কোথায়? মূলত বিএনপির এই আশ্বাস হচ্ছে, শেখ হাসিনার ১০ টাকা সের চাল খাওয়ানোর মতো আশ্বাস।’

দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম হলো দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। আমাদের রাষ্ট্র আমরা নতুন করে গড়ব, ইনশাআল্লাহ। আমরা দেশকে দুর্নীতিমুক্ত করব, দেশের অর্থনীতিকে দুর্নীতিমুক্ত করব, এটা হবে আমাদের প্রথম স্লোগান। রাষ্ট্রের ভেতরে সব সেক্টরগুলোতে যত দুর্নীতি ও জঞ্জাল আছে, সব সাফ করে দেব।’

এ সময় মিয়া গোলাম পরওয়ার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে জামায়াতের প্রার্থী ও জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদসহ জেলার পাঁচটি আসনে জামায়াতের একক প্রার্থী ও দলটির সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৮   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!
এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করলো বাংলাদেশ
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
জামালপুরে তিন হাজার লিটার পেট্রল জব্দ, আটক ১১
জ্বালানি সংকট মোকাবিলায় যে পদক্ষেপ নিলো দক্ষিণ কোরিয়া
২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনা : র‌্যাব
নারায়ণগঞ্জে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ