জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি জানালো ‘ভুতু’

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি জানালো ‘ভুতু’
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি জানালো ‘ভুতু’

মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘ওসিডি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ সিনেমায় জয়ার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’র ছোট্ট নায়িকা আর্শিয়া মুখোপাধ্যায়। দ্বিতীয় সিনেমায় জয়ার মতো অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করতে পারার অনুভূতি প্রকাশ করেছেন আর্শিয়া।

প্রথমে আর্শিয়ার কাছে জানতে চাওয়া হয় এ সিনেমায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে। জবাবে তিনি বলেন,

এ সিনেমায় কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি তখন আরও ছোট ছিলাম। মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থী। ওই সময়টাতে সহ-অভিনেতা এবং পরিচালক আমাকে সবসময় গাইড করেছেন।

নাটকের গন্ডি পেরিয়ে সিনেমায় জয়া আহসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে আর্শিয়া বলেন,

এটা আমার সৌভাগ্য যে এতো গুণী মানুষের সঙ্গে একই সিনেমায় কাজ করতে পেরেছি। তার পাশে দাঁড়িয়ে আছি, এটাই আমার সৌভাগ্য।

আর্শিয়ার এ কথার পরই জয়া তার মতামত জানান। ‘ভুতু’ খ্যাত নায়িকা প্রসঙ্গে অভিনেত্রী বলেন,

আমারও অনেক ভালো লাগছে। আমার ছোটবেলা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। ও সিনেমায় অনেক ভালো করেছে।

‘ওসিডি’ সিনেমায় স্পর্শকাতর ‘শিশুদের ওপর নির্যাতন’র বিষয়টি তুলে ধরা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫১   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ