সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও সরঞ্জামসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও সরঞ্জামসহ যুবক আটক
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ নাঈম (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়। আটককৃত নাঈম ওই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বীর, সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন শাহরিয়ারের (বিএ-১১৮৭৪) নেতৃত্বে বৃহস্পতিবার রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযুক্তের নিজ বাড়িতে চিরুনি তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়ে নাঈমের বাড়ি থেকে বিভিন্ন অবৈধ সরঞ্জামগুলো জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামগুলো হলো, রাউন্ড ৭.৬৫ মি.মি. পিস্তলের অ্যামো (মিস ফায়ারকৃত), রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি চাপাতি, ৪টি মোবাইল ফোন ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।

আটককৃত যুবক এবং জব্দকৃত আলামত আজ সকালে সরিষাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

​সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:২২:৩৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ