এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে - প্রধান তথ্য অফিসার

প্রথম পাতা » খুলনা » এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে - প্রধান তথ্য অফিসার
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে - প্রধান তথ্য অফিসার

প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। পূর্বে যেসব নতুন ও নারী ভোটারগণ ভোট দিতে পারেনি, তারা এবার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এসময় তিনি সকলকে নির্বাচনে ভোটদানসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করতে অনুরোধ জানান।

আজ খুলনায় বটিয়াঘাটাতে আঞ্চলিক তথ্য অফিস খুলনার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোটারদের উদ্বদ্ধুকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় অনুষ্ঠানে বক্তৃরা বলেন, নির্বাচনের সময় নাগরিকের বড় শক্তি হলো তার ভোট। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভোট প্রয়োগ করে আমরা রাষ্ট্রের কাঠামো পাল্টে দিতে পারি। এবারের নির্বাচনে জনআকাঙ্খা পূরণের একটা সুবর্ণ সুযোগ রয়েছে।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সভায় আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান প্রধান এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের উদ্বদ্ধুকরণের জন্য নির্বাচন বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৪২   ১৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ