শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

ভোলার বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬



ভোলার বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২

ভোলার মনপুরায় গণসংযোগ বাঁধাদেয়াকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের ১২ জন আহত হন।

শুক্রবার (৬ ফেব্রুয়রি) সকালে উপজেলার মাস্টারহাট এলাকায় এঘটনা ঘটেছে। এ ঘটনায় এক দল অন্য দলকে দায়ী করে বক্তব্য দিযেছেন।

ভোলা-৪ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে তাদের কর্মীরা প্রচারে গেলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দেয়। বাধা উপেক্ষা করে প্রচার করতে গেলে তাদের মারধর করে। এতে জামায়াতের ৫/৬ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

মরপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন জানান, জামায়াতেে কর্মীরা তাদের প্রচারের ওপর হামলা করে। এতে বিএনপির ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

মনপুরা থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, দুই দলের মধ্যে মারামারির ঘটনায় থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫৫   ৯ বার পঠিত