ঢাকার বিপসট পরিদর্শনে ডাচেস অব এডিনবার্গ সোফি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার বিপসট পরিদর্শনে ডাচেস অব এডিনবার্গ সোফি
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



---

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং নারী শান্তিরক্ষীদের ভূমিকা সরেজমিন দেখতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার (৯ নভেম্বর) বিপসট পরিদর্শনকালে তিনি বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শান্তিরক্ষা কার্যক্রমে তাদের অবদান সম্পর্কে জানেন।

এর আগে আজ সোমবার তিন দিনের সফরে ঢাকায় পৌঁছলে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস অব এডিনবার্গ সোফি। তাদের মধ্যে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ডাচেস অব এডিনবার্গ সোফি আজ থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।

সফরের অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন।

বাংলাদেশ সময়: ১৮:০০:৩০   ৩ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস: বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর
ঢাকার বিপসট পরিদর্শনে ডাচেস অব এডিনবার্গ সোফি
সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের
ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ