রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

‘ম্যায় হু না ২’ তে নতুন ঝলকে ফিরছেন শাহরুখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ম্যায় হু না ২’ তে নতুন ঝলকে ফিরছেন শাহরুখ
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



‘ম্যায় হু না ২’ তে নতুন ঝলকে ফিরছেন শাহরুখ

ক্যারিয়ারের শুরু থেকেই বাজিমাত করছেন শাহরুখ খান। বলিউড বাদশা হয়েই রাজত্ব করছেন শোবিজ অঙ্গন। তার সিনেমাগুলো বেশিরভাগই সুপারহিট। এবার তার আলোচিত ছবি ‘ম্যায় হু না’র সিকুয়েল আসছে।

২০০৪ সালে ফারাহ খানের ‘ম্যায় হু না’ মুক্তি পায়। এবারও প্রধান চরিত্রে থাকছেন শাহরুখ। জানা গেছে, শাহরুখের সঙ্গে সিনেমাটি নিয়ে ফারাহর কথা চলছে। এরই মধ্যে ‘ম্যায় হু না ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন ফারাহ।

পিঙ্কভিলা জানিয়েছে, ম্যায় হু না ২ সিনেমায় শাহরুখ অভিনয় করবেন ডাবল রোলে। সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি হবে দেশপ্রেমে ভরপুর। গল্পের কেন্দ্রে থাকবে ভারতের বিরুদ্ধে এক নতুন হুমকি। অ্যাকশন ও কমেডির মেলবন্ধনেই এগোবে চিত্রনাট্য। উল্লেখযোগ্য বিষয় হলো, গল্পের মূল ভাবনাটি নাকি এসেছে শাহরুখের কাছ থেকেই। সেই ভাবনাকে চিত্রনাট্যে রূপ দিচ্ছেন আকাশ কৌশিক।

তবে শাহরুখ এখন ব্যস্ত আছেন ‘কিং’ সিনেমার শুটিংয়ে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে কিং। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর নতুন সিনেমা নিয়ে হলে ফিরছেন তিনি। কিং দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার। তাই সিনেমাটি নিয়ে অতিরিক্ত সতর্ক বলিউড বাদশা। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে কিংয়ের শুটিং। এরপরই ম্যায় হু না ২-এর চিত্রনাট্য শুনবেন শাহরুখ। সব ঠিকঠাক থাকলে তবেই জানাবেন চূড়ান্ত সম্মতি, শুরু করবেন প্রস্তুতি।

‘ম্যায় হু না’ সিনেমায় শাহরুখের পাশাপাশি ছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, জায়েদ খান ও অমৃতা রাও। সিকুয়েলে তাদেরও প্রত্যাবর্তন হবে এমনটাই শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৫১:৩১   ৫ বার পঠিত