সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব

প্রথম পাতা » খেলাধুলা » সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব

সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আজ দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

ফাইনালে ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধ্বংসস্তূপে পরিণত হয় সোনারগাঁও। আরিফুর রহমান ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি সোনারগাঁওয়ের ব্যাটাররা। দলীয় ৩৩ রানে ৬ উইকেট হারায় তারা।

সেখান থেকে সোনারগাঁও শেষ পর্যন্ত ১৫২ রান করতে পারে ইয়াসিন ভূঁইয়া ও আসিফ হাসানের সৌজন্যে।
আসিফের ২৯ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৮ রান করেন ইয়াসিন। ইউল্যাবের হয়ে শরীফুলের ৩ উইকেটের বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নেন আরিফুল।

এর আগে জয়ের অর্ধেক কাজ সেরে রাখেন ইউল্যাবের ব্যাটাররা। বিশেষ করে ফারহান জানি।
তার বিধ্বংসী সেঞ্চুরিতেই নিজেদের ইনিংসে রানের পাহাড় গড়ে ইউল্যাব। িনির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেটে ২০৫ রান করেছিল তারা।

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত বিধ্বংসী ইনিংস খেলেছেন ফারহান। সোনারগাঁওয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে ১০৯ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৭৮.৬৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ১১ ছক্কা ও ৩ চারে।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:২১   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ