রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে : দিপু ভূঁইয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে : দিপু ভূঁইয়া
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে : দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, ‘বিগত সরকার ১৭ বছর এ দেশে কর্মসংস্থানের তেমন ব্যবস্থা করেনি। সে জন্য প্রতিটি ঘরে ঘরে বেকারত্বের হার বেড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায়, তবে বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পরিবারে আর কোনো যুবক-যুবতী বেকার থাকবে না।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে গণমিছিল শেষে এক সভায় এসব কথা বলেন তিনি।

মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, ‘বেকারত্বের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও একেবারে নাজুক করে রেখেছিল। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। যাতে করে আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হতে পারে ‘ এ জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

এ সময় রূপগঞ্জ উপজেলা ও ভুলতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৬   ১১ বার পঠিত