সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী এলাকার বালু ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইমান খানকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদরপুর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমের সঙ্গে ইমান খান জড়িত থাকতে পারেন, এমন সন্দেহের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

স্থানীয়ভাবে ইমান খান একজন বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে তাঁর আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে আটকের পেছনের সুনির্দিষ্ট কারণ, সংশ্লিষ্ট কোনো মামলা রয়েছে কি না এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০:১০:৫৩   ১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ