ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নিউমুরিং টার্মিনাল নিয়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) কাঠামোর আওতায় আলোচনা শুরু হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং অপর পক্ষের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মধ্যে একটি প্রকল্পভিত্তিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পিপিপি কর্তৃপক্ষ পুরো নেগোশিয়েশন প্রক্রিয়ায় ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। সিদ্ধান্ত গ্রহণকারী না হলেও কন্ট্রাক্টিং অথরিটি হিসেবে পুরো প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত রয়েছে।

তিনি জানান, ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে চলমান আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এটি ইতিবাচক ও সঠিক পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট পর্যালোচনার জন্য ডিপি ওয়ার্ল্ড অতিরিক্ত সময় চেয়েছে। এ কারণে আলোচনার প্রক্রিয়া আরও কিছুদিন চলবে এবং তা নির্বাচনের পরবর্তী সরকারের আমলেও অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, এই প্রকল্পের আলোচনা শুরু হয়েছিল ২০১৯ সালে। গত এক মাসে চূড়ান্ত নেগোশিয়েশনের ধাপ শুরু হয়েছে এবং তা সরকারের বিভিন্ন পর্যায়ে নিবিড়ভাবে চলছে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগতে পারে।
আরও দেখুন

পিপিপি প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফলে বর্তমান সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪১   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ