কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর নিকট এই বিপুল সংখ্যক বই হস্তান্তর করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কারাবন্দিদেরকে সংশোধন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা চালু রেখেছে। এ শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, কারাগারে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বইয়ের সহজ প্রাপ্যতা ও পাঠাভ্যাস তৈরির প্রয়াসে প্রাথমিক পর্যায়ে কোরআন, হাদিস, বেদ, ভগবৎগীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরীফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যসম্পন্ন বই সরবরাহ করা হলো। পরবর্তীতে এ জাতীয় আরো বই সরবরাহ করা হবে।এছাড়া অতিদ্রুত সময়ে কারাগারে জায়নামাজ, টুপি, তসবিহসহ অন্যান্য উপকরণও সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রকাশনা সংস্থা এই বইগুলো বিনামূল্যে সরবরাহ করেছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৩   ১৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ