![]()
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আপনারা ন্যায় ইনসাফের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, কোরআন, সুন্নাহর আলোকে দেশ চালাবেন বলেন, স্বাধীনতার সময় তাদের ইনসাফ ছিল না। যেভাবে লম্পজম্প, গায়ে পড়ে ঝগড়া-বিবাধ করছেন, এটা ভালো না, মানুষ পছন্দ করে না। ইনসাফের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, কল্যাণের রাজনীতি বেগম খালেদা জিয়া করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে গণ মিছিলের শুরুতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
পরে তার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।
এ্যানি চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম অন্তর্ভুক্ত করে আলেম-ওলামাদেরকে সম্মানিত করেছেন। বেগম খালেদা জিয়াও তা- করেছেন। তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ, কল্যাণ, সাম্যতা এবং ন্যায়পরায়ণতা সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে।
উন্নয়ন অব্যাহত থাকবে।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটনসহ কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৬ ৮ বার পঠিত