জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ

জামায়াতে ইসলামী একটি প্রতারক দল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দল (জামায়াত) দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের মুখে আবার নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে।
যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সঠিক ইতিহাস বলবে না। যা বলে বিকৃত ইতিহাসই। এখন আবার একজন মুক্তিযোদ্ধা ভাড়ায় এনে প্রমাণ করতে চায় তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। এটি একটি প্রতারক দল।
জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে।’

গণতান্ত্রিক, সাংবিধানিক সংস্কার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। যখনই গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব মুখ থুবড়ে পড়েছে, বিএনপি তা রক্ষা করেছে। সুতরাং দেশ রক্ষার স্বার্থে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

দলের নেতাকর্মীদের অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১২ তারিখের পরদিন ১৩ তারিখ থেকে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষকে হয়রানি করেছে তাদের বিচার শুরু হবে, ইনশাআল্লাহ।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের জ্যেষ্ঠ সন্তান সাঈদ ইব্রাহীম আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা সাজ্জাদুল কবির চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৮   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ