ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদের
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের চারশ’ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সন্ধ্যার মধ্যে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে—ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। আজ সন্ধ্যার মধ্যে যদি এই বিধি–বিধান পরিবর্তন না করা হয়, তাহলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।”

এসময় তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন। নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখছি, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অন্য দলগুলোর বিজ্ঞাপন নিচ্ছে না। আপনারা ভাবুন, কাজটা কতটা নৈতিক। বিজ্ঞাপন লাগলে আমরাও দেবো। কিন্তু আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে—জনগণ আমাদের পক্ষে আপনাদের দেবে।”

তিনি অভিযোগ করেন, একটি দলের প্রতীক প্রচার করা হলেও অন্য দলের প্রতীক প্রচার করা হচ্ছে না, যা নির্বাচনী প্রতিযোগিতাকে প্রশ্নবিদ্ধ করছে। “এটা কোনোভাবেই ফেয়ার হচ্ছে না,” বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “গত ১৬ বছর ধরে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এই ধরনের আনফেয়ারনেস দেখিয়েছে। অনেক গণমাধ্যম ফ্যাসিবাদের দালালি করেছে, ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়ে নির্বাচন হরণের বৈধতা তৈরি করেছে। আপনারা বলেছেন, আপনারা বাধ্য ছিলেন। এখন আমরা জানতে চাই—কে আপনাদের বাধ্য করেছে? জনসম্মুখে সাহস রেখে বলুন। আমরা আপনাদের পাশে থাকবো।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ আপনাদের বাধ্য না করে থাকে, তাহলে ধরে নিতে হবে আপনারাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন।”

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৫   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ভিয়েনায় আইএইএ-এর উপ-মহাপরিচালকের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সাক্ষাৎ
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করা হবে: ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ