নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

এর আগে গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশ করা হয়। ত্রয়োদশ নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

সেই গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করেছে ইসি। ঘোষিত ফলাফল অনুযায়ী, ‎মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকেরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১১   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন, সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ