ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ঝালকাঠির কাঁঠালিয়ায় জামায়াতের কর্মী-সমর্থকদের চারটি বাড়ি, দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুই নারী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

জামায়াতের অভিযোগ, বিএনপির কর্মীরা এ হামলা করেছে। তবে হামলার ঘটনা অস্বীকার করেছে স্থানীয় বিএনপির নেতারা। তাদের দাবি, দুর্বৃত্তরা এ হামলা করতে পারে।

এদিকে, আজ শনিবার দুপুরে জামায়াতকর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা করেছেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, বিএনপি নেতা মিজানুর রহমান কালামের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী হারুন অর রশিদের বাড়ি, তার ভাই মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা হারুন অর রশিদের কুঁড়ে ঘরে আগুন দিয়ে পুড়ে দেয়। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) আহত হয়।

একই ইউনিয়নের মোস্তফা মাস্টার এবং বর্তমান ইউপি সদস্য মো. রিপনের বাড়িতেও ভাঙচুর ও হামলা চালায় তারা।
পরে পাটিখালঘাটা বাজারের ওষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানে হামলার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াত অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় পাটিখালঘাটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন্দ বলেন, বিএনপির কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত নয়। গ্রেপ্তারকৃত দুই বিএনপি নেতার মুক্তি দাবি করেন তিনি।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, পাটিখালঘাটায় হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:০৯   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ