সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে স্যালফোর্ডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। রাতের আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে লিভারপুল।

ম্যানচেস্টার সিটি ২-০ স্যালফোর্ড
ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল স্যালফোর্ডকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে সিটির জয়টা যতটা সহজ হওয়ার কথা ছিল, বাস্তবে হয়েছে তার উল্টো। আলফি ডরিংটনের আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল সিটি।

কিন্তু স্যালফোর্ডের বিপক্ষে ব্যবধান বাড়াতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। ম্যাচের ৮১ মিনিটে রায়ান শেরকির পাস থেকে জালের দেখা পান ডিফেন্ডার গেহি। সিটির জার্সিতে এটিই তার প্রথম গোল। গত মৌসুমে তৃতীয় রাউন্ডে এই সিটির কাছে ৮-০ গোলে হেরে বিদায় নিয়েছিল স্যালফোর্ড। এবারও সিটিজেনদের কাছে হেরেই বিদায় নিল তারা।

লিভারপুল ৩-০ ব্রাইটন
খারাপ সময়ের মাঝে দারুণ জয়ে এফএ কাপের পরের রাউন্ডে উঠলো লিভারপুল। বল দখল ও আক্রমণে ব্রাইটন থেকে পিছিয়ে থাকলেও, তিনটি গোল দেয় অলরেডরা।

ম্যাচের ৪২তম মিনিটে কেরকেজের নিচু ক্রস থেকে গোল করেন জোন্স। দ্বিতীয় হাফে দুইটি গোল করে অলরেডরা। ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসালাই। আর পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন সালাহ।

এদিকে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে অ্যাস্টন ভিলা। নিউক্যাসলের কাছে ৩-১ গোলে হেরেছে তারা।

বাংলাদেশ সময়: ১১:৫৪:০৯   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ