ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল

প্রথম পাতা » খেলাধুলা » ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল

আর্থিক বিষয় ও দলবদল ইস্যু নিয়ে আল নাসরের সঙ্গে বিরোধে জড়িয়ে ধর্মঘট শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছিল। তবে, আপাতত ভালো খবর–আল নাসরের হয়ে খেলায় ফিরেছেন এই পর্তুগিজ। বিরোধের জেরে দুই ম্যাচ মিস করার পর সৌদি প্রো লিগে আল নাসরের শুরুর একাদশে ফিরেই গোলের দেখা পেয়েছেন সিআর সেভেন।

রিয়াল মাদ্রিদের এক সময়ের সতীর্থ করিম বেনজেমাকে লিগ প্রতিদ্বন্দ্বী আল হিলাল দলে ভেড়ানোয় অসন্তুষ্ট ছিলেন ছিলেন রোনালদো। অন্যদিকে ট্রান্সফার মার্কেটে আল-নাসর নানা সীমাবদ্ধতার মুখে পড়েছিল। এসব কারণে তিনি কার্যত ‘বিদ্রোহ’ করে বসেছিলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আল-ফাতেহর বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদো আবার শুরুর একাদশে জায়গা পান এবং অধিনায়কের আর্মব্যান্ডও পরেন। ম্যাচটিতে রোনালদো ও আয়মান ইয়াহিয়ার গোলে ২-০ গোলে জয় পায় আল নাসর।

এর আগে চলতি মাসে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দুটিতে তিনি খেলেননি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ক্লাবের ট্রান্সফার কার্যক্রমে অসন্তুষ্টির কারণেই তিনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন।

রোনালদোর অভিযোগ ছিল, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে আল-নাসরের যথেষ্ট শক্তি বৃদ্ধি করেনি, অথচ আল-হিলাল বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রেখেছে। এ সপ্তাহে আলোচনা হয় এবং বকেয়া বেতন পরিশোধ ও ক্লাব নির্বাহীদের হাতে বেশি পরিচালন ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হয়েছে বলে জানা যায়। এরপরই রোনালদো দলে ফেরার সিদ্ধান্ত নেন।

সৌদি প্রো লিগ এক বিবৃতিতে জানায়, ‘ক্রিস্টিয়ানো (রোনালদো) ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই আল-নাসরের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং ক্লাবের উন্নয়ন ও উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেকোনো শীর্ষ প্রতিযোগীর মতো সেও জিততে চায়। তবে কেউই—যত বড় তারকাই হোক—নিজ ক্লাবের বাইরের সিদ্ধান্ত নির্ধারণ করে না।’

মাঠে ফিরে নিজের গুরুত্ব প্রমাণ করতে সময় নেননি রোনালদো। ম্যাচের ১৮তম মিনিটে সাদিও মানে পেনাল্টি বক্সে পাস দিলে রোনালদো প্রথম স্পর্শেই বল জালে জড়ান। সুযোগটির এক্সপেক্টেড গোল (xG) রেশিও মাত্র ০.২১ হলেও, স্বভাবসিদ্ধ নিখুঁত ফিনিশিংয়ে দলে এগিয়ে দেন এই ৪১ বছর বয়সী ।

এর আগেই অবশ্য গোল পেতে পারতেন। প্রথম মিনিটেই একটি শট বারের ওপর দিয়ে মারেন এবং পরে মারসেলো ব্রজোভিচের পাসে বক্সের বাইরে থেকে শট নেন। শুরুর দিকে জোয়াও ফেলিক্স ও কিংসলে কোম্যানও সুযোগ পেয়েছিলেন।

ম্যাচের আগে আল-হিলালের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে আল নাসর লিগ টেবিলে তৃতীয় স্থানে ছিল। ম্যাচের পর পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ১–এ, তবে আল হিলাল একটি ম্যাচ কম খেলেছে।

ব্যক্তিগতভাবে রোনালদো গোল্ডেন বুটের দৌড়েও আছেন। আল আহলি’র স্ট্রাইকার ইভান টনি তালিকার শীর্ষে, আর আল কাদসিয়াহ’র জুলিয়ান কুইনোনেসও এই পর্তুগিজের চেয়ে এগিয়ে। শনিবারের গোলটি ছিল মৌসুমে রোনালদোর ১৭তম গোল।

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ইয়াহিয়া গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

বাংলাদেশ সময়: ১২:০১:৩৫   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল
সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল
দারুণ জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু বাংলাদেশের
পিএসজি সবার আগে, কোনো ব্যক্তি নয় : দেম্বেলে
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক
এগিয়ে গিয়েও ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল
প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বিপিএল
ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ
মূল ম্যাচ টাই, প্রথম সুপারও ওভার টাই, দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ