জিয়াউর রহমান ও বেগম জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার ৬ এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়াউর রহমান ও বেগম জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার ৬ এমপি
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



জিয়াউর রহমান ও বেগম জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার ৬ এমপি

বগুড়া থেকে নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে তারা মাজার জিয়ারত করেন।

এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মাজার জিয়ারতে অংশ নেয়া সংসদ সদস্যরা হলেন: বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মোরশেদ মিল্টন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩৫   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ