নিখোঁজের ১৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিখোঁজের ১৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



নিখোঁজের ১৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

মুন্সীগঞ্জে নিখোঁজের ১৯ দিন পর সাকিল খালাসী (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার মেঘনা নদীর তীরের চর রমজানবেগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ দিকে এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন: রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) ও অটোরিকশাটির ক্রেতা ইউসুফ গাজী (৬০)। এ সময় লুণ্ঠিত অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চর হায়দ্রাবাদ এলাকার শাহীন খালাসী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় নিজের মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাকিল। পরদিন ২৮ জানুয়ারি তার বাবা মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ জিডি করেন। এরপর দীর্ঘ ১৯ দিনেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের সময় সাকিলের পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো জ্যাকেট। তিনি মাঝারি গড়নের, ছোট চুল ও শ্যামলা বর্ণের ছিলেন। নিখোঁজের পর একটি প্রতারক চক্র তাকে উদ্ধার করা হয়েছে দাবি করে পরিবারের কাছে হুমকি দিয়ে অর্থ দাবি করে বলে অভিযোগ রয়েছে।

রোববার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝোপঝাড় থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। স্বজনরা সেটিকে সাকিলের মরদেহ হিসেবে শনাক্ত করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ইজিবাইক ছিনতাইকে কেন্দ্র করে সাকিলকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ ঝোপের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তিনজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা এবং একজন লুণ্ঠিত অটোরিকশা ক্রয়ের কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৫   ১৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত
নৃগোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি অত্যন্ত অপমানজনক : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামার
মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ