সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে কোম্পানিগঞ্জের ইসলামপুর ইউনিয়নের নোবাগি এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই মদের চালানটি জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন: রাকিবুল ইসলাম রুবেল বাজিতপুর থানার চদ্রগ্রাম এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে। তিনি ঢাকার মুগদার দক্ষিণ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড এলাকার ৪৩/এ নং বাসায় বাসিন্দা। সাগর মোল্লা (৩৪) মানিকগঞ্জের হরিরামপুর থানার হালিয়াঘাট এলাকার মৃত খোকন মোল্লার ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল কাঠেরপুল এলাকায় বাসিন্দা।

জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৌঁছে দিতে একটি মাইক্রোবাসে ১২ শতাধিক বোতল ভারতীয় নানা ব্র্যান্ডের মদ বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো। সঙ্গে থাকা দুজন ব্যক্তি শেষ রাতের দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস বোঝাই করে রওনা করলেও গোপন সংবাদ ছিলো পুলিশের কাছে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সময় সংবাদকে জানান, ভোর রাতে কালো রঙের মাইক্রোবাসটিকে সিগনাল দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধরে ফেলতে সক্ষম হন পুলিশ সদস্যরা, গাড়িতে এতো বিপুল পরিমাণে বিদেশি মদের বোতল থাকায় প্রথমে কিছুটা অবাকই হন পুলিশ কর্মকর্তারা। পরে চালক জানান, গন্তব্য ছিলো রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা।

গাড়িতে থাকা মাদকের হিসেব থেকে পুলিশ জানায়, সর্বমোট কয়েকটি ব্রান্ডের ১২২৫ বোতল ভারতীয় মদ নিয়ে যাচ্ছিলো চক্রটি। এ সময় যুবক রাকিবুল ইসলাম রুবেল ও মো. সাগর মোল্লাকে গ্রেফতার করা হয়। এই দুজন ছাড়াও চক্রের বাকি সদস্যদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শফিকুল ইসলাম আরও বলেন, আটক মাদকের আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকার বেশি হতে পারে, আমরা গোপন সংবাদ পেয়ে চক্রের দুই সদস্যসহ এই চালানটি ধরতে সক্ষম হই। এ ঘটনায় বাকিদের ধরতেও চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৬   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম ভোগান্তিতে নগরবাসী
চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ