নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেকমত আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায়একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরো একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ওদায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। কোর্টপুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম সবুজ (৩০) রূপগঞ্জের মোল্লাবাড়ি ইয়াকুব হোসাইনের ছেলে এবং কারাদণ্ডপ্রাপ্ত তার ভাই মাহফুজুর রহমানক (২৬)।

মামলারে এজহার সূত্রে জানা যায়, হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদমআলীর ছেলে। তিনি ভুলতা নুর ম্যানশন মার্কেটে মোটর পার্টসের দোকানহাসান এন্টারপ্রাইজের মালিক ছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল থেকে নিখোঁজছিলেন হেকমত আলী।
পরে ১৪ এপ্রিল তার দোকানের কর্মচারী রফিকুল ইসলামসবুজ, তার ভাই মাহফুজুর রহমান, মামুন মিয়া ও বাবা ইয়াকুব মোল্লাকেআসামি করে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেন হেকমতের স্ত্রী রোকসানাবেগম। আসামিদের মধ্যে রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন।

সবুজ জানায়, শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী লাশ ড্রামের ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়।পরে সেটি মাছের খামারে ফেলে দেওয়া হয়।
তিন মাস পর লাশ উদ্ধার করা হয়। এইঘটনায় আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩২   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনের মৃত্যুদন্ড
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল
জামিন পেলেন দীপু মনি
রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ