![]()
চ্যাম্পিন্স লিগের শেষ ষোলোর প্লে-অফে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কেড়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট বনাম ইন্টার মিলানের ম্যাচটি। ইউরোপিয়ান জায়ান্ট ইন্টারকে হারিয়ে চমক দেখিয়েছে বোডো/গ্লিম্ট। এদিকে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে ড্র করেছেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।
বোডো/গ্লিম্ট ৩-১ ইন্টার মিলান
তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দল ইন্টার মিলানকে স্তব্ধ করে দিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট। ম্যাচের শুরুতে ফিটের গোলে লিড পায় তারা। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি ইন্টার। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা এস্পোসিতো ইন্টারকে সমতায় ফেরান।
তবে দ্বিতীয় হাফে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বোডো/গ্লিম্ট। ৬১তম মিনিটে পেটার হাউজ এবং তৃতীয় গোলটি করেন ক্যাসপার হগ ৬৪তম মিনিটে।
প্লে-অফের দ্বিতীয় লেগে এখন ইন্টারকে আগে দুই গোল করে সমতা আনতে হবে। আর শেষ ষোলোতে উঠতে হবে ৩ গোলের ব্যবধানে ম্যাচটি জিততে হবে। চলতি মৌসুমে গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটি এবং অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বোডো/গ্লিম্ট।
ক্লাব ব্রুগ ৩-৩ অ্যাতলেটিকো মাদ্রিদ
রাতে আরেকটি দারুণ ম্যাচ উপহার দেয় ক্লাব ব্রুগ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। ৬ গোলের থ্রিলার ম্যাচে প্রথম হাফে দুই গোলে এগিয়ে যায় স্পেনের ক্লাবটি। মাদ্রিদের প্রথম দুইটি গোল করেন লুকম্যান এবং আলভারেজ। তবে দ্বিতীয় হাফে দুই গোল শোধ দেয় ব্রুগ।
৫১তম মিনিটে ওনিয়েডিকা এবং ৬০তম মিনিটে গোল করেন ট্রেসোল্ডি। তবে ব্রুগের এক খেলোয়াড়ের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় সিমিওনের দল। কিন্তু তাতেও হাল ছাড়েনই স্বাগতিকরা। ৮৯তম মিনিটে জোলিস ব্রুগকে সমতায় ফেরান। এখন দ্বিতীয় লেগে যে দল জয় পাবে তারাই শেষ ষোলোর টিকিট কাটবে।
এদিকে রাতে বাকি দুই ম্যাচে জয় পেয়েছে জার্মান ক্লাব লেভারকুসেন এবং ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। লেভারকুসেন ২-০ গোলে অলিম্পিয়াকোসকে এবং কারাবাগকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে নিউক্যাসল।
বাংলাদেশ সময়: ১১:০০:৩৪ ৭ বার পঠিত