উলভসের সঙ্গে ড্র করে ধাক্কা খেল আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » উলভসের সঙ্গে ড্র করে ধাক্কা খেল আর্সেনাল
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



উলভসের সঙ্গে ড্র করে ধাক্কা খেল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। তবে টেবিলের তলানির দলটিকে হারাতে পারেনি গানাররা। ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

উলভসের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। প্রথম হাফে সাকার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও, দ্বিতীয় হাফে হয় নাটক।

ম্যাচের পঞ্চম মিনিটে রাইসের অসাধারণ এক ক্রস থেকে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্তেতার দল। দ্বিতীয় হাফে আবারও গোল করে গানারার। ৫৬তম মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের থ্রু বল ধরে বল জালে পাঠান পিয়েরো হিনকাপিয়ে। এই গোলের পর মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্সেনাল।

তবে নাটকের শুরুটা হয় ৬১ মিনিটে। হুগো বুয়েনো উলভসের হয়ে প্রথম গোলটি করেন। আর ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উলভসকে সমতায় ফেরান এডোজি। যদিও গোলটি হওয়ার পেছনে গ্যাব্রিয়েল ও রায়ার ভুল ছিল।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। আর ২৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে নিচে রয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

বাংলাদেশ সময়: ১১:০৪:০০   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ