তরুণ প্রজন্ম ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্ম ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



তরুণ প্রজন্ম ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘তরুণ প্রজন্ম ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব নয়। তাই তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী আগৈলঝাড়ার উপজেলা পরিষদ হল রুমে ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘চারজন জুলাই শহীদ গৌরনদী আগৈলঝাড়ার মাটির সন্তান।
তাদের আত্মত্যাগের রায়ও জনগণ দিয়েছে। এই জনগণের ভোটের কারণে আমি এমপি হতে পেরেছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিপরিষদের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। যারা বিএনপি দল করে ধানের শীষে ভোট দেয়নি, তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশের সঙ্গে বেঈমানি করেছে, তাদের তালিকা করতে হবে।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্ল্যান রয়েছে। আমরা রোজার মাস থেকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব।’

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আগৈলঝাড়ার মুক্তিযোদ্ধা, বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৩   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ