সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সজল মিয়ার মা রুনা বেগমকে একটি ইলেকট্রিক সেলাই মেশিন দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে রুনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেন মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন এবং এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য মো. জাবেদ আলম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি রুনা বেগম জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন এবং সংসারের ব্যয় নির্বাহে সেলাই কাজ করে আয় করতে চান। সে জন্য একটি ইলেকট্রিক সেলাই মেশিন দেওয়ার অনুরোধ জানান তিনি। বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন সহায়তার সিদ্ধান্ত নেয় এবং তারই অংশ হিসেবে সোমবার মেশিনটি হস্তান্তর করা হয়।

রুনা বেগম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র–জনতার আন্দোলন চলাকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় ডাচ-বাংলা ব্যাংক-এর সামনে অবস্থান করছিলেন সজল মিয়া (২০)। এ সময় গুলিতে তিনি নিহত হন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৭   ১৪২ বার পঠিত