ইরান ইস্যুতে শীর্ষ জেনারেলের অবস্থান নিয়ে প্রতিবেদন, ক্ষুব্ধ ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান ইস্যুতে শীর্ষ জেনারেলের অবস্থান নিয়ে প্রতিবেদন, ক্ষুব্ধ ট্রাম্প
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



ইরান ইস্যুতে শীর্ষ জেনারেলের অবস্থান নিয়ে প্রতিবেদন, ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংবাদ প্রতিবেদনের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন, যেখানে বলা হয়েছিল জয়েন্ট চিফস অব স্টাফের জেনারেল ড্যান কেইন তাকে ইরানের ওপর হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন, যেমন দীর্ঘ যুদ্ধে জড়ানো বা মার্কিন সেনাদের হতাহতের সম্ভাবনা।

তবে প্রকাশিত প্রতিবেদন নাকচ করে দিয়ে গতকাল সোমবার তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিরোধিতা করেছেন, এমন খবর সঠিক নয়।

সোমবার ট্রাম্প সোশ্যাল-এ পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ফেক নিউজ মিডিয়ায় নানা ধরনের প্রতিবেদন ছড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে, জেনারেল ড্যানিয়েল কেইন ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিরোধী। এই গল্পে কার কাছ থেকে বা এই জ্ঞানের উৎস এসেছে তা উল্লেখ করা হয়নি এবং এটি শতভাগ ভুল।

ট্রাম্প আরো বলেছেন, ‘কেইন মনে করেন প্রেসিডেন্টের হুমকি অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধ ‘সহজেই জয় করা সম্ভব।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছিলেন। এ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জয়েন্ট চিফসের এক মুখপাত্র জানান, চেয়ারম্যানের দায়িত্ব হলো প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে বিভিন্ন সামরিক বিকল্প, সংশ্লিষ্ট ঝুঁকি ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরামর্শ দেওয়া।
তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বেসামরিক নেতৃত্বই নিয়ে থাকে। তিনি আরো বলেন, এসব পরামর্শ গোপনীয়ভাবে প্রদান করা হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, জেনারেল কেইন যুদ্ধ চান না, ‘আমাদের সবার মতোই।’ তবে ইরানের বিরুদ্ধে সামরিক সিদ্ধান্ত নেওয়া হলে, তার মতে তা ‘সহজেই জয় করা সম্ভব’।

ট্রাম্প আরো দাবি করেন, গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের যে হামলা চালানো হয়েছিল, তা জেনারেল কেইনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সম্ভাব্য ইরান যুদ্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে তিনি ‘ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করলেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন মূলধারার গণমাধ্যমে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা নিয়ে নানা বিশ্লেষণ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অধিকাংশ প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সিদ্ধান্ত আমিই নেব।
আমি চুক্তি করতে চাই, যুদ্ধ নয়। তবে যদি কোনো চুক্তি না হয়, তাহলে সেই দেশের জন্য এবং দুঃখজনকভাবে তাদের জনগণের জন্য খুব খারাপ দিন আসবে। তারা মহান ও চমৎকার মানুষ, তাদের সঙ্গে এমন কিছু হওয়া উচিত ছিল না।’

একই সঙ্গে তিনি জেনারেল কেইনকে ‘দুর্দান্ত যোদ্ধা’ আখ্যা দিয়ে বলেন, তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করেন।

সূত্র: আলঅ্যারাবিয়া, আলজাজিরা, দ্য হিল

বাংলাদেশ সময়: ১২:১৪:৩১   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ