যারা দলের ব্যানারে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা দলের ব্যানারে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে: আইজিপি
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



যারা দলের ব্যানারে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে: আইজিপি

যারা দলের ব্যানারে মব কালচারের নেতৃত্ব দেবে, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এই কথা জানান তিনি। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল ও মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে পুলিশের নিরাপত্তা দায়িত্ব ঘুরে দেখেন তিনি।

আইজিপি বলেন, ‘কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে আছেন। এ কারণে আমি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছি। অপরাধী যে-ই হোক, তাদের কঠোরহস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

‘নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে বলবো- আপনারা আলোচনার টেবিলে বসে সব সমস্যা সমাধান করেন। যারা বিভিন্ন দলের ব্যানারে থেকে মব কালচারের নেতৃত্ব দেয়, তাদের আমরা আইনের আওতায় আনবো।’

পাশাপাশি সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আইজিপি।

সাম্প্রতিক সময়ের অভিযান, আইনশৃঙ্খলার নানা প্রেক্ষাপট তুলে ধরেন পুলিশ প্রধান। পুলিশের সব মহল থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ সার্ভিস থেকে শুরু করে মাঠের সবাই চাচ্ছেন ভিজিবল পোশাক। সরকার এই ব্যপারে মনোযোগী। আলোচনার মাধ্যমে কীভাবে নতুন পোশাক দেয়া যায়, সেটা সরকার দেখবে।’

আইজিপি আরও বলেন, ‘শুধু পোশাক নয়, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন দরকার। এটা না হলে যত ভালো পোশাকই দেন না কেন কাজে আসবে না।’

আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসীকে নিরাপদ রাখতে রাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।

বাংলাদেশ সময়: ১৩:০৮:১৯   ১৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
আলফাডাঙ্গায় আকাশ মিয়ার পরিবারের সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ছিরু খন্দকারসহ পরিবারের সদস্যরা
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ