দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার

প্রথম পাতা » খেলাধুলা » দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন নেইমার

নতুন মৌসুমে সান্তোসকে প্রথম জয় এনে দিলেন নেইমার। ভিলা বেলমিরোতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভাস্কো দা গামাকে ২–১ গোলে হারিয়েছে সান্তোস। এই ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার জুনিয়র।

ম্যাচের ২৫ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন নেইমার। দারুণ ফিনিশিংয়ে করা এই গোলের পর গ্যালারির উদ্দেশে চুপ থাকার ইশারা করেন তিনি এবং পরবর্তীতে কর্নার ফ্ল্যাগের কাছে বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিউসের মতো উদ্‌যাপনও করেন। চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো প্লে-অফে বেনফিকার বিপক্ষে দুই লেগেই গোল করার পর এভাবে উদ্যাপন করেছিলেন ভিনি।

ম্যাচের ৪৩ মিনিটে সমতা ফেরায় ভাস্কো দা গামা। কিন্তু ৬১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে দলকে জয় এনে দেন নেইমার।

দীর্ঘদিন পর গত ১৬ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। ভেলো ক্লাবের বিপক্ষে জয়ের ম্যাচে একটি অ্যাসিস্ট করেছিলেন নেইমার। এরপরের ম্যাচে অবশ্য তার দল হেরে যায় নভোরিজোন্তিনোর কাছে ২-১ গোলে।

নেইমারের ফিটনেস ও পারফরমেন্স নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে। আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না থাকলে সেই খেলোয়াড় তার বিশ্বকাপ দলে জায়গা পাবেন না। এবার জোড়া গোল করে হয়তো নিজের জাত চেনালেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই তারকা।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘গত সপ্তাহে তারা বলছিল, আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি এবং এটাই দরকার। এটাই ফুটবল। একদিন আপনি খারাপ, বা অবসর নেয়ার মতো খেলোয়াড়। পরের দিনই মানুষ আবার বলবে, আপনাকে বিশ্বকাপে যেতেই হবে।’

বাংলাদেশ সময়: ১২:৫৯:২২   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ