আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বুধবার, ৪ মার্চ ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ৪ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৫২ - ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন।

১৩৮৬ - ভ্লাদিস্লভ দ্বিতীয় পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।

১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়।

১৬৬৫ - ইল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৮৪ - ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশ হয়।

১৭৮৯ - মার্কিন সংবিধান কার্যকর হয়।

১৮২৩ - গ্রিসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে।

১৮৩৬ - লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮৪৮ - অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরির স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

১৮৫১ - ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক সংস্থা ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।

১৮৫৭ - কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।

১৮৭৯ - নারীদের জন্য উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে কলকাতায় ‘বেথুন কলেজ’ প্রতিষ্ঠিত হয়।

১৯১৯ - কমিনটার্ন (কমিউনিস্ট আনত্মর্জাতিক) গঠিত হয়।

১৯২৪ - ভারতের পতাকা সংগীত ‘বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা,ঝণ্ডা উঁচা রহে হমারা’ - শ্যামলাল গুপ্ত ‘পার্ষদ’ রচনা করেন।

১৯৩১ - বন্দি মুক্তি দিবসে গান্ধী-আর উইন চুক্তি স্বাক্ষর।

১৯৩৩ - ফ্রাঙ্কলিন ডেলানোর রুজাভেল্টের অভিষেক।

১৯৫১ - নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু।

১৯৭০ - ভূমধ্যসাগরের বিভিয়েরায় ৫৭ যাত্রীসহ একটি ফরাসি ডুবোজাহাজ নিখোঁজ।

১৯৭১ - রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়।

১৯৭২ - স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও একশত টাকার নোট চালু করা হয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা।

১৯৭৪ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কাতার।

১৯৭৭ - রুমানিয়ায় ভূমিকম্পে সহস্রাধিক লোক নিহত। ব্যাপক ধ্বংসযজ্ঞ।

১৯৮৮ - বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।

১৯৯০ - দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকার উৎখাত।

১৯৯১ - ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু।

১৯৯৮ - পাকিস্তান আকস্মিক বন্যায় ৩০০ লোক নিহত। দেড় হাজার নিখোঁজ।

জন্ম

১৮৫৬ - বিদুষী কবি তরু দত্ত।

১৯৩২ - গ্র্যামি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা মিরিয়াম মাকেবার।

১৯৬৫ - আনিসুল হক, বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক।

মৃত্যু

১১৯৩ - সালাউদ্দিন, কুর্দি সুলতান।

১৫৫২ - অঙ্গদে, দ্বিতীয় শিখ গুরু।

১৮৫২ - নিকোলাই গোগোল, রুশ লেখক।

১৯২৫ - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার।

১৯৩৯ - লালা হর দয়াল, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী।

১৯৪১ - শের উড অ্যান্ডারসন, মার্কিন ঔপন্যাসিক।

১৯৬৩ - উইলিয়াম কার্লোস উইলিয়াম, মার্কিন চিকিৎসক ও কবি।

১৯৬৭ - মোহাম্মাদ মোসাদ্দেক, ইরানীয় রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।

১৯৭৬ - ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় পরলোকগমন করেন।

১৯৭৮ - আবুল কালাম শামসুদ্দীন, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।

১৯৮৩ - ভানু বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেতা।

১৯৯০ - আলী শাফায়ী, ইরানীয় গবেষক ও শিক্ষাবিদ।

২০১১ - সাইমন ভ্যান ডের মার, নোবেল পুরস্কার বিজয়ী ওলন্দাজ চিকিৎসক।

২০১২ - জন টেলর, মার্কিন অভিনেতা ও লেখক।

২০১৬ - নির্মল দাশ, বাঙালি অধ্যাপক ও ভাষাবিদ।

২০২১ - হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব।

২০২২ - সর্বকালের সেরা বোলার অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়ার্ন।

বাংলাদেশ সময়: ১২:২১:৪১   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কারিগরি শিক্ষাকে বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি
‘দোল পূর্ণিমা’ আজ
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী
আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ