কড়া বার্তা দিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » কড়া বার্তা দিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



কড়া বার্তা দিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

মঞ্চে দাঁড়িয়ে গান না গেয়ে শুধু ঠোঁট মেলানো যাকে বলা হয় লিপ-সিঙ্ক। বহুদিন ধরেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন দর্শক-শ্রোতারা। এবার সেই সমালোচনার সুরেই কথা বললেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তার মতে, কনসার্টে লিপ-সিঙ্ক করা একজন শিল্পীর জন্য অলসতারই প্রকাশ।

সম্প্রতি এক পডকাস্টে শ্রেয়া বলেন, “লিপ-সিঙ্ক করা এক ধরনের লেজি অ্যাক্ট। এর মানে আপনি আপনার শিল্পের জন্য যথেষ্ট পরিশ্রম করেননি। তিনি জানান, একজন শিল্পী হিসেবে তার নিজের কিছু নীতি আছে। এমন কোনো পারফরম্যান্স তিনি প্রকাশ্যে যেতে দিতে চান না, যা তিনি নিজেই শুনতে অস্বস্তি বোধ করবেন।

শুধু লিপ-সিঙ্ক নয়, গান বাছাই নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রেয়া ঘোষাল। তিনি জানিয়েছেন, ‘চিকনি চামেলি’র মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না। তার মতে, অনেক গানে নারীদের কেবল ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয়, যা তাকে অস্বস্তিতে ফেলে।

তবে শ্রেয়া জানান, যখন তিনি ‘চিকনি চামেলি’ গেয়েছিলেন, তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন গান বাছাইয়ে অনেক বেশি সচেতন তিনি। নিজের নীতিতে অটল থেকে অশালীন বা বিতর্কিত গানের অনেক প্রস্তাবও সরাসরি ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী।

বাংলাদেশ সময়: ১১:৪১:২২   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ