ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

ভারতের এক নাগরিকের হারানো স্মার্টফোনসহ মোট ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস দল এসব মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া ৭৪টি মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।

উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলের ফোন রয়েছে। যা ভারতের রাজস্থান প্রদেশের এক নাগরিকের। মোবাইলটি রাজস্থান থেকে হারিয়ে যায়। কিছু দিন পর ফোনের মালিকের জিমেইলে পাওয়া একটি নোটিফিকেশনের মধ্যে তিনি জানতে পারেন এটি নারায়ণগঞ্জে ওপেন হয়েছে। তিনি অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় আইসিটি শাখা ভারতের রাজস্থান প্রদেশের ওই নাগরিকের মোবাইলটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মোবাইলটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এদিন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইসিটি শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১২:১৬:৫৭   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ