ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

প্রথম পাতা » খেলাধুলা » ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬



ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে বিশ্ব ক্রিকেটে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ম্যাচটির বিজয়ী দল উঠবে ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ইতিমধ্যেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

তবে বড় এই ম্যাচ ঘিরে একটি প্রশ্নও ঘুরছে সমর্থকদের মনে—যদি বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যায়, তাহলে ফাইনালে উঠবে কোন দল?

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির জন্য বিকল্প পরিকল্পনা রেখেছে আইসিসি।
সেমিফাইনালের জন্য রাখা হয়েছে একটি রিজার্ভ ডে। যদি বৃহস্পতিবার বৃষ্টির কারণে ম্যাচ সম্পূর্ণ করা সম্ভব না হয়, তাহলে শুক্রবার সেই ম্যাচ পুনরায় শুরু করা হবে।

এছাড়া বৃহস্পতিবার ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত ৯০ মিনিট সময় রাখা হয়েছে। প্রয়োজন হলে রিজার্ভ ডে-তে ম্যাচ শেষ করতে অতিরিক্ত দুই ঘণ্টা সময় দেওয়া হবে।

তবে টি-টোয়েন্টি ম্যাচ বৈধ হিসেবে গণ্য করতে হলে দুই দলকেই অন্তত ১০ ওভার করে খেলতে হবে। যদি বৃষ্টির কারণে কোনো দলই ১০ ওভার খেলতে না পারে, তাহলে ম্যাচটি ‘নো রেজাল্ট’ হিসেবে গণ্য হবে।

সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে সুপার এইট পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী। সুপার এইটে গ্রুপ-১ এ ভারত দুই জয় ও এক হারে মোট ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছিল।
অন্যদিকে গ্রুপ-২ এ ইংল্যান্ড তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

ফলে যদি বৃষ্টির কারণে ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত হয় এবং ফল নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে ইংল্যান্ড ফাইনালে উঠবে এবং ভারতের বিদায় নিশ্চিত হবে।

উল্লেখ্য, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জয় পেয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাই ভারত–ইংল্যান্ড ম্যাচের ফলই নির্ধারণ করবে ফাইনালে কাদের মুখোমুখি হবে কিউইরা।

বাংলাদেশ সময়: ১২:২২:০৮   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ