প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী
শুক্রবার, ৬ মার্চ ২০২৬



প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর জাহিদ হোসেন বলেছেন, জনগণের ভালোবাসা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

মন্ত্রী আজ ঢাকায় মিন্টু রোডস্থ শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (বিএমইউ) এ সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। ইফতার ও দোয়া মাহফিল উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল কবীর লাবু, সদস্য সচিব ডাক্তার মোঃ খায়রুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনগণ ১৫ বছর পর বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে সেজন্য সমাজকল্যাণ মন্ত্রী শুকরিয়া আদায় করেন। তিনি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানসহ যারা ’৭১ এবং ’২৪ এর আন্দোলনে শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। যারা বিভিন্নভাবে অন্যায়, নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরসহ সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সবার আগে স্বাস্থ্য এবং জনকল্যাণে কীভাবে আরো বেশি সেবা দেওয়া যায় কীভাবে সকল সুযোগ সুবিধা দেওয়া যায় এ ব্যাপারে সরকার আন্তরিক। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর অনেক হাসপাতাল ঘুরে দেখেছি। সকল হাসপাতলে পর্যাপ্ত যন্ত্রাংশ রয়েছে। তিনি বলেন, সকল চিকিৎসকগণকে রোগীর সেবা দেওয়ার মনোভাব নিশ্চিত করতে হবে। যদিও দেশে জনসংখ্যার চেয়ে ডাক্তারের সংখ্যা কম, তারপরও যে সুযোগ-সুবিধা আছে এর মধ্যে থেকে অনেক উন্নতির সুযোগ রয়েছে। তিনি স্বাস্থ্য সেবায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০:০০:১০   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ