সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ৬ মার্চ ২০২৬



সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়েছে আশপাশের ডজনখানেক দেশে। এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে, কারণ ইসরাইলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে; যার সামরিক পরিকল্পনা এখন শরৎকাল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, মার্কিন সেন্ট্রাল কমান্ড পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় তাদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েন করার অনুরোধ জানিয়েছে।

এই অতিরিক্ত জনবল ইরানের বিরুদ্ধে অন্তত ১০০ দিন এবং সম্ভাব্য সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে সহায়তা করবে।

এই অনুরোধ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধের জন্য গোয়েন্দা কর্মী বাড়ানোর প্রথম পরিচিত পদক্ষেপ এবং এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন জনসমক্ষে প্রাথমিকভাবে যা জানিয়েছিল, তার চেয়ে অনেক দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে, তবে তিনি সতর্ক করেছিলেন যে এটি ‘তার চেয়ে অনেক বেশি দীর্ঘ হতে পারে’।

সূত্র: মিডল ইস্ট আই।

বাংলাদেশ সময়: ০:০৫:০৫   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ