![]()
জামালপুর প্রতিনিধি : জাগো তারুণ্য, গড়ো নব দিগন্ত” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটী কৃষ্ণচূড়া মোড় এলাকায় নব উত্থান ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কাই এ্যালটেক গ্রূপের ডিএমডি আহাম্মেদ মামুন (জায়ান)-এর সৌজন্যে নিম্নআয়ের মানুষের মাঝে থ্রি পিস, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
নব উত্থান ফাউন্ডেশনের সভাপতি অনিক মাহমুদ কিশোরের নেতৃত্বে উপহার বিতরণকালে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন, সেলিম মিয়া, সিনিয়র সভাপতি ফারহান আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কোষাধক্ষ নূরনবী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন মোঃ আরিফ হোসেন।
ঈদের আগে নতুন পোশাক হাতে পেয়ে আনন্দিত স্থানীয় দরিদ্র মানুষেরা। উপহার হিসেবে পাঞ্জাবি পেয়ে আইয়ুব আলী এবং শাড়ি পেয়ে বিধবা হারজা বেওয়া তাদের প্রতিক্রিয়ায় বলেন, “ঈদের আগে এই উপহার আমাদের মুখে হাসি ফুটিয়েছে। যারা আমাদের কথা ভেবেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন।”
নব উত্থান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তারুণ্যের শক্তিতে আর্তমানবতার সেবায় তাদের এই ধরনের সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:২৮:৫৭ ১০১ বার পঠিত