মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ
সোমবার, ৯ মার্চ ২০২৬



মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সবজি রফতানি। সবচেয়ে বড় সবজি রফতানির গন্তব্য মধ্যপ্রাচ্য ও ইউরোপে বাজার হারাচ্ছেন রফতানিকারকরা। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সম্ভাবনাময় এই খাত বড় ক্ষতির মুখে পড়বে। এই পরিস্থিতিতে বিকল্প বাজার খুঁজে বের করতে হবে।

দেশের ফসলের মাঠ থেকে নিয়মিত সরাসরি বিদেশে পাঠানো হয় লাউ, লেবু, বেগুনের মতো নানা কাঁচা সবজি। কোনো পণ্য ইউরোপে ভোক্তাদের কাছে পৌঁছায়, কোনোটি আবার মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের দেশীয় স্বাদের জোগান দেয়।

তবে মধ্যপ্রাচ্যের সংঘাতে এসব ফসল কিনে দুশ্চিন্তায় পড়েছেন রফতানিকারকরা। কেন না আকাশপথে পরিবহন বন্ধ থাকায় প্রধান রফতানি বাজার মধ্যপ্রাচ্যে প্রায় বন্ধ হয়ে গেছে সবজি রফতানি। অথচ, গ্রীষ্মেই আমদানিকারক দেশগুলোতে এসব পণ্যের চাহিদা থাকে তুঙ্গে।

সবজি রফতানিকারক মোহাম্মদ আবুল হোসেন বলেন, ফ্লাইট না যাওয়ায় পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। এতে ইউরোপের ৬০ শতাংশ রফতানি আমরা হারাচ্ছি। নতুন নতুন পটল বা আদার মতো আইটেমগুলো যেতে পারছে না। যুদ্ধকালীন সময়ের সুযোগ নিয়ে বিমানের ভাড়া যেন না বাড়ানো হয়, সেদিকে নজর রাখতে হবে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশ ৫ কোটি ৭৭ লাখ ডলারের সবজি রফতানি করেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে এর পরিমাণ ছিল ৪ কোটি ৫৮ লাখ ডলার।

এসব পণ্যের প্রধান গন্তব্য সৌদি আরব, আরব আমিরাত, কুয়েতসহ ইউরোপের কয়েকটি বড় দেশ। রফতানিকারকরা জানান, যুদ্ধের কারণে বর্তমানে সৌদি আরবের জেদ্দা ও মদিনায় ফ্লাইট গেলেও রিয়াদে যাচ্ছে না। এছাড়া কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটও স্থগিত রয়েছে। নিয়মিত বাতিলের তালিকায় অন্যান্য এয়ারলাইন্স যোগ হওয়ায় রফতানি কমছে।

বিএফভিএপিইএর সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর বলেন, ‘টরেন্টো, যুক্তরাজ্য ও ইতালির রোম-এই তিন দেশে খুব সামান্য সবজি যাচ্ছে। বাকি দেশগুলোতে গত কয়েকদিন ধরে রফতানি বন্ধ। ফলে দৈনিক প্রায় ৫০০ মার্কিন ডলার সমমূল্যের রফতানি সম্ভব হচ্ছে না।’

এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞরা সরকার ও উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার তাগিদ দিচ্ছেন। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, ‘সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও চীনে সবজি পাঠানো যেতে পারে। যদি আমরা নতুন বাজার বিকাশ করতে পারি, কিছু সুযোগ তৈরি হতে পারে। আগে জাপানে ফ্লাইট ছিল, এখন তা বন্ধ। সরাসরি ফ্লাইট না থাকলে সবজি পাঠানো সহজ হয় না।

বর্তমানে মধ্যপ্রাচ্য ও ইউরোপ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত সবজি রফতানি করছে প্রায় ২০০টি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৩:০৮:১৪   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা
ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
এবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ডনাল্ড ট্রাম্প
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ