এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান

প্রথম পাতা » খেলাধুলা » এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
সোমবার, ৯ মার্চ ২০২৬



এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান

সিরি আ–এর শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল এসি মিলান। রোববার সান সিরোতে অনুষ্ঠিত ‘মিলান ডার্বি’-তে পেরভিস এস্তুপিনানের একমাত্র গোলে ১–০ ব্যবধানে জয় পায় রোসোনেরিরা।

এই জয়ে লিগ টেবিলে ইন্টারের সঙ্গে ব্যবধান কমিয়ে সাত পয়েন্টে নামিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। পাশাপাশি ২০১০–১১ মৌসুমের পর প্রথমবারের মতো একই মৌসুমে লিগের দুই মিলান ডার্বিতেই জয় পেল এসি মিলান।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিলান। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের ভুল কিক থেকে বল পেয়ে শট নেন লুকা মডরিচ, তবে তার প্রচেষ্টা পোস্টের বাইরে চলে যায়।

এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইন্টার। হেনরিখ মিখিতারিয়ান মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়লেও মিলানের অধিনায়ক ও গোলরক্ষক মাইক মেনিয়ানের সামনে একা হয়েও গোল করতে পারেননি।

মেনিয়ানের সেই গুরুত্বপূর্ণ সেভের মাত্র ৭৮ সেকেন্ড পরই গোল পায় মিলান। ইউসুফ ফোফানার নিখুঁত থ্রু পাস ধরে বক্সে ঢুকে শক্ত শটে বল জালে জড়ান ইকুয়েডরের ডিফেন্ডার পেরভিস এস্তুপিনান।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইন্টার। পিওতর জিলিনস্কি ও ফেদেরিকো ডিমারকো ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।
যোগ করা সময়ে ডিমারকোর ক্রস থেকে বল জালে গেলেও রেফারি কর্নার নেওয়ার আগেই ফাউলের বাঁশি বাজানোয় গোলটি বাতিল হয়ে যায়।

শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় মিলান।

এই ফলাফলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের বিপক্ষে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল এসি মিলান (৫ জয়, ২ ড্র)। এ ছাড়া ইন্টার–মিলান ডার্বিতে গোল করা প্রথম ইকুয়েডরিয়ান খেলোয়াড় হিসেবেও ইতিহাস গড়লেন এস্তুপিনান।

বাংলাদেশ সময়: ১৩:১৩:১২   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
ভালো আম্পায়ার হওয়ার স্বপ্নে এগিয়ে চলেছেন ফরিদপুরের নাজমুল ইসলাম আকাশ
বিচ গেমসে নারী কাবাডি দলের শুভসূচনা
লেভারকুসেনকে হারিয়ে ফাইনালে বায়ার্ন
আর্সেনালকে টপকে শীর্ষে ম্যানসিটি, অবনমন নিশ্চিত বার্নলির
শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশের মেয়েরা
অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ
গোয়ায় হবে মেয়েদের সাফ, ভারতের গ্রুপে বাংলাদেশ
অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াইয়ে কারা এগিয়ে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ