সালমানের গানে নাচলেন ঐশ্বরিয়া, অভিষেক কী করলেন?

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালমানের গানে নাচলেন ঐশ্বরিয়া, অভিষেক কী করলেন?
সোমবার, ৯ মার্চ ২০২৬



সালমানের গানে নাচলেন ঐশ্বরিয়া, অভিষেক কী করলেন?

দীর্ঘ অভিমান ভুলে অবশেষে সালমান খান অভিনীত সিনেমার গানে নাচের ঝড় তুললেন ঐশ্বরিয়া রায়। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির আত্মীয়ের বিয়েতে ঘটেছে এমন ঘটনা। সেই মুহূর্তের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

বলিউডের এক সময় জনপ্রিয় জুটি ছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রায়। তবে ব্যক্তিগত টানাপোড়নের কারণে পর্দায় ইতি ঘটে এ জুটির। বিভিন্ন অনুষ্ঠানেও একজন অন্যজনকে এড়িয়ে চলতেন। একে অন্যের গানে পারফরম্যান্স করা এড়িয়ে যেতেন। তবে এবার দেখা গেল ভিন্ন ঘটনা।

মুকেশ আম্বানীর আত্মীয় টেনিস খেলোয়াড় মুদিত দানির বিয়ের আগে সংগীত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চে নাচলেন ঐশ্বরিয়া। তাও আবার সালমান খান অভিনীত সিনেমা ‘সালাম-ই- ইশক’র টাইটেল সংয়ে।

‘সালাম-ই- ইশক’র টাইটেল সংয়ে সংগীত অনুষ্ঠানে নাচছেন ঐশ্বরিয়া (বামে) ও অভিষেক (ডানে)। ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়ার সঙ্গে মঞ্চে ঝড় তোলেন অভিনেত্রীর স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও। আরও সঙ্গে ছিলেন আম্বানি পরিবারের সদস্যরা। সংগীত অনুষ্ঠানের জন্য অভিষেক-ঐশ্বরিয়া তারকা দম্পতি দুজনেই পরেছিলেন নীল রংয়ের পোশাক। যা নজর কাড়ে অতিথিদের।

এক সময় বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও এখন স্বামী ও একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনকে ঘিরেই ঐশ্বরিয়ার পুরো ব্যক্তিজীবন। অন্যদিকে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টেনে অভিষেকও এখন স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৩৩   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে: শিল্পমন্ত্রী
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ