মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে ছিনতাই হওয়া পুলিশের পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের পেছন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

এর আগে পিস্তল ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বন্দরের বেপারি পাড়া এলাকা থেকে মিশাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। মিশালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে নামে পুলিশ। রাত আড়াইটার দিকে মিশালকে সঙ্গে নিয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে তল্লাশি চালানো হয়। সেখানে একটি ব্যাগে লুকিয়ে রাখা পুলিশের ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়।

সোমবার শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের পিস্তলটি ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৩:০০   ১১ বার পঠিত