‘আনার কলি’ হয়ে আসছেন ফারহান-পায়েল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আনার কলি’ হয়ে আসছেন ফারহান-পায়েল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬



‘আনার কলি’ হয়ে আসছেন ফারহান-পায়েল

এই গল্পের নায়কের নাম আনার এবং নায়িকার নাম কলি। আনার ও কলি দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকা শহরের অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে। কিন্তু একদিন দেখা দেয় বিপত্তি।
আনার নামে একজন সেই একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে আসে!

শুরু হয় ভ্যানে করে দুই প্লাস্টিক বিক্রেতা আনার ও কলির মধ্যে বিরোধ দিয়ে! এখানে আনার চরিত্রে মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

দুজনকে নিয়ে অদ্ভুত এই গল্পের নাটক ‘আনার কলি’ নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা মহিদুল মহিম। নাটকটির চিত্রনাট্যও তারই। এতে ডিরেক্টর অব ফটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ।

নির্মাতার ভাষ্য এমন, ‘এটি শহরের একেবারে নিম্নবিত্ত দু’জন মানুষের জীবনযুদ্ধের গল্প। যদিও গল্পটা শুরু হয় দুজন হকারের মধ্যকার মুখের যুদ্ধ দিয়ে! এই শহরের এই শ্রেণীর মানুষগুলোর জীবনযুদ্ধের খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গল্পটি আমাদের সবার মন ছুঁয়ে যাবে। একইসঙ্গে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সারিতে আছি, তাদের বিবেক একটু হলেও নাড়া দেবে বলে আমার বিশ্বাস।

‘আনার কলি’র প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের জমজমাট আয়োজনের অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে ‘আনার কলি’। এটি ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:১৩   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ