ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অর্ধশতাধিক, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অর্ধশতাধিক, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬



ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অর্ধশতাধিক, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ইসরাইলের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় অন্তত ৫৮ জন আহত ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময ভোরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহত সবাইকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে সেখানে উদ্ধারকাজে অংশ নেয় তারা। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়নি একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সি এক কিশোরী আহত হয়েছে।

দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

এদিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইলাত এলাকায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর ইসরাইলে এটি তৃতীয় দফায় হামলা বলে দেশটির গণমাধ্যম জানায়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় আশঙ্কায় ইলাতে সাইরেন বেজে উঠে। তবে সবশেষ হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করতে পেরেছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৪৫   ২২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ