ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা,মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা,মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬



ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা,মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়
শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মধুখালী থানাধীন নওপাড়া ইউনিয়নের খৈতলা এলাকার খৈতলা ব্রিজের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ইদ্রিস আলী (২৫)। তিনি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের আক্কাচ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায় এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের তত্ত্বাবধানে এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার দখল থেকে ৪৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে ।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৩৯   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ