ডোয়াইল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন সাবেক চেয়ারম্যান জোসনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডোয়াইল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন সাবেক চেয়ারম্যান জোসনা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬



ডোয়াইল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন সাবেক চেয়ারম্যান জোসনা

জামালপুর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মাসুদ পারভেজ জোসনা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সকলের জীবন সুখ-শান্তিতে ভরে উঠুক এটাই আমার প্রত্যাশা।”

মাসুদ পারভেজ জোসনা ডোয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়দের পাড়া গ্রামের মরহুম ময়েজ উদ্দিন মন্ডলের সুযোগ্য সন্তান। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ইতিপূর্বে চেয়ারম্যান থাকাকালীন তার গৃহীত বিভিন্ন জনবান্ধব ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

উন্নয়নের অঙ্গীকার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইউনিয়নবাসীর সেবা করার পুনরায় প্রত্যয় ব্যক্ত করেছেন। সংবাদ মাধ্যমকে মাসুদ পারভেজ জোসনা বলেন, “আমি ডোয়াইল ইউনিয়নের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই। অতীতের ধারাবাহিকতায় আগামীতেও যাতে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, সেজন্য আমি আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাসুদ পারভেজ জোসনার নাম ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে জোরালো আলোচনায় রয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ডোয়াইল ইউনিয়নের অনেকেই আশা করছেন, আসন্ন নির্বাচনে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে তিনি জনগণের ব্যাপক সমর্থন পাবেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৩   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ