রবিবার, ১৫ মার্চ ২০২৬

জামায়াত-বিএনপি ভাই ভাই’ সরিষাবাড়ীতে সাবেক মেয়র শাহিন তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত-বিএনপি ভাই ভাই’ সরিষাবাড়ীতে সাবেক মেয়র শাহিন তালুকদার
রবিবার, ১৫ মার্চ ২০২৬



জামায়াত-বিএনপি ভাই ভাই’ সরিষাবাড়ীতে সাবেক মেয়র শাহিন তালুকদার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন বলেন, “জামায়াত-বিএনপি ভাই ভাই, আমরা একসাথে কাজ করতে চাই।”

​রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার ঢাকা কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

​সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবদুল আউয়াল বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। দেশের বর্তমান পরিস্থিতিতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি ইনসাফ কায়েমের সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলস কাজ করে যাচ্ছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র যুগ্ম সেক্রেটারি মাওলানা নুরুল হক জামিনী এবং সরিষাবাড়ী উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা মো. মনির উদ্দিন।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের অধিকার আদায়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে আদর্শিক ঐক্য প্রয়োজন। ইফতার মাহফিলে উপস্থিত সকলে দেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

​এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫০   ১১৪ বার পঠিত