নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সোমবার, ১৬ মার্চ ২০২৬



নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

আজ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে খনন কার্যক্রম শুরু হয়েছে। আজ রাজখাল খননের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট মোকাবিলায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরো স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এর ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০০   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ