চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী
সোমবার, ১৬ মার্চ ২০২৬



চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভুল করে কেউ টেন্ডারবাজি চাঁদাবাজির পথে পা বাড়ান, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। বিএনপি করলেও রক্ষা পাবেন না। আপনারা এক দুইজন চাঁদাবাজি করবেন,আর তার দায় বিএনপি ও প্রধানমন্ত্রীর ঘাড়ে এসে পড়বে, তা হতে দেওয়া হবে না।

সোমবার (১৬ মার্চ) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চয়নিকা বিলের খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জুলাই সনদের প্রতিটি অধ্যায় ভালো করে পড়ে, দেখে, বুঝে বাস্তবায়ন করব। আমাদের কথার কোনো ব্যত্যয় নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বক্তৃতা করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির আলী আজম আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

উদ্বোধন শেষে মন্ত্রী মাটি কেটে ও বৃক্ষ রোপণ করে খাল খননের কার্যক্রম শুরু করেন।

পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ বিভাগ থেকে জানানো হয়েছে, হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের ফসল রক্ষায় বর্ষা মৌসুমে বিলের পানি নিষ্কাশনে খালটি খনন করা হচ্ছে। খরচ হচ্ছে ৫৭ লাখ টাকা। এটি খনন শেষ হলে এলাকার অন্তত এক হাজার ৮শ’ কৃষক উপকৃত হবেন। বিকালে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৪   ১৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ