জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মামুন মাহমুদ
সোমবার, ১৬ মার্চ ২০২৬



জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (১৬ মার্চ) দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা পরিষদে গিয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে রবিবার জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর মামুন মাহমুদ গণমাধ্যমকর্মীদের বলেন, “জেলা পরিষদকে আমি জনমানুষের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। এই প্রতিষ্ঠান হবে জনবান্ধব প্রতিষ্ঠান। শুধু ফতুল্লা নয় সমগ্র নারায়ণগঞ্জের যতগুলো ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, পিছিয়ে পড়া জায়গা রয়েছে, যেখানে বৈষম্যের শিকার হয়েছে, উন্নয়নের ছোঁয়া পড়ে নাই সেই সমস্ত জায়গা আমি খুঁজে বের করব। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে, সেখানকার সেবামূলক প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে কাজ করব। সেই পরিকল্পনা নিয়েই আমি এখানে বসেছি।”

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। একই সাথে বিএনপি’সহ অন্যান্য দলের নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট সারাদেশে জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। অপসারিত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৯   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের কাজ দৃশ্যমান হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
কোনো ‘প্রতিবন্ধকতায়’ প্রতিভা থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সাবধান হয়ে যান, পালানোর সুযোগও পাবেন না: এনসিপিকে টিপু
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ